বারাবনী: কুলটিতে পুনরায় নতুন রূপে উদ্বোধন হলো ঐতিহ্যবাহী পুরনো কালীমন্দির
কুলটির সোদপুর পান দোকান এলাকায় পুরনো কালীমন্দির নবরূপে উদ্বোধন হল। প্রাক্তন বিধায়ক শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মন্দির সংস্কার শেষ হয়। এলাকাবাসী ও ভক্তদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়রা ব্যাপক উৎসাহ প্রকাশ করেন।