হুড়া: হুকিং রুখতে অভিযানে নেমে হুড়া এলাকায় তিন বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ,মামলা দায়ের হুড়া থানায়
Hura, Purulia | May 14, 2026 হুড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ, তিন জনের বিরুদ্ধে মামলা। হুকিং রুখতে অভিযানে নেমে হুড়া থানা এলাকায় তিন বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগের হদিশ পেল বিদ্যুৎ দপ্তর। ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হুড়া থানার পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা হুকিং বিরোধী অভিযানে নামেন। অভিযান চলাকালীন হুড়া থানার অন্তর্গত হুড়া এলাকার বাসিন্দা বিবেক তন্তুবায়, অসানন্দ গোপ এবং ফারুক আনসারির বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করতে দেখেন কর্মীরা। হ