বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুধবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত হাড়োয়া ব্লকের হাড়োয়া আই টি আই কলেজ মাঠে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বসে আঁকা প্রতিযোগিতা। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম -এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ২২০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেন স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা।