বান্দোয়ান: বান্দোয়ানে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিন বাইক আরোহী
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিন বাইক আরোহী।মঙ্গলবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্গত বান্দোয়ান স্টেট ব্যাংকের সামনে রাস্তায়। জানা যায় এই দুর্ঘটনায় বাইকের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় তিনজন আহত হন পরবর্তীকালে বান্দোয়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।