পুরুলিয়া ১: মানসিক স্বাস্থ্য সচেতনতায় পুরুলিয়া শহরে পদযাত্রা: ইনষ্টিটিউট ফর মেন্টাল কেয়ারের উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য রেলি
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কিংবা বিশেষ উদযাপনের অঙ্গ হিসেবে, 'ইনষ্টিটিউট ফর মেন্টাল কেয়ার'-এর উদ্যোগে পুরুলিয়া শহরে এক বিশেষ সচেতনতা রেলি ও জীবন উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মানসিক স্বাস্থ্য ও তার পরিচর্যা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং সমাজ থেকে কুসংস্কার দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার পুরুলিয়া শহরের প্রধান রাস্তাগুলিতে এই রেলি পরিক্রমা করে। এদিনের এই পদযাত্রায় ইনষ্টিটিউট ফর মেন্টাল কেয়ারের সকল কার্যকর্তা এবং ওই প্রতিষ্ঠানের সঙ্গে