শীতের আগমনে ভুটান পাহাড়ের উচু এলাকা থেকে বন্য কুকুর নেমে আসতে শুরু করেছে বক্সা টাইগার রিজার্ভের সমতল ভূমির দিকে এমনটাই জানা গেছে বনকর্তাদের কাছ থেকে মঙ্গলবার রাত দশটা নাগাদ। বন্য কুকুর ধোল নামেই পরিচিত। শীত পড়তেই ইতিমধ্যেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া সাম্প্রতিক ছবি থেকে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বনদপ্তর।পর্যটকরা একাধিক ধোলের পালকে বনাঞ্চল জুড়ে বিচরণ করতে দেখছেন এমনটাও জানা গেছে। আশার আলো দেখছেন বনকর্মীরা রয়েল বেঙ্গল টাইগার নিয়েও। অতীতের রেকর্ড