মানবাজার ২: শুশুনিয়ার রাস্তায় আবার উড়লো লাল ঝাণ্ডা!
ভোটের আগে মিছিল ও পথসভা CPIM এর
মানবাজার দু নম্বর ব্লকের সিপিআইএমের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো পথসভা ও মিছিল।বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে এই মিছিল শুরু হয় এবং পরে শুশুনিয়া মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মানবাজার দু'নম্বর এরিয়া কমিটির সম্পাদক সাহেব রাম হাঁসদা,ব্লক সব কমিটির সম্পাদক নরেন্দ্রনাথ সিং,সিপিআইএম নেতৃত্ব বৈদ্যনাথ সোরেন সহ দলীয় কর্মীরা।