হুড়া: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হন্যাগোড়া বুথে বিজেপির সাংগঠনিক বৈঠক
Hura, Purulia | Apr 16, 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক বিজেপির।বৃহস্পতিবার রাত্রী সাড়ে আটটার সময় হুড়া থানার মতিপুর 2 নম্বর বুথের হন্যাগোড়া গ্রামে বুথের সমস্ত কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।বিধানসভা নির্বাচনে পুনরায় কাশীপুর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদাকে জয়ী করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান মন্ডল সভাপতি তথা হুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সন্দীপ সিং সর্দার। তিনি বলেন বরাবরের মতো এই বুথ থেকে বিপুল ভোটে লিড করবে বিজেপি।