রায়গঞ্জ: গীতাঞ্জলি মোড়ে কার্নিভাল দেখতে এসে অসুস্থ মহিলা,পুলিশ প্রশাসনের তৎপরতায় চিকিৎসার জন্য পাঠানো হল রায়গঞ্জ মেডিকেলে
শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের গীতাঞ্জলি মোড়ে পুজো কার্নিভাল দেখতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে একজন মহিলা। পুলিশ প্রশাসনের দ্রুত তৎপরতায় তাকে এম্বুলেন্সে করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলার নাম-পরিচয় এখনও জানা যায়নি। এদিন বিকেল থেকেই জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া কার্নিভালে শহর ও আশেপাশের এলাকার প্রচুর মানুষ উপস্থিত ছিলেন।