পুরুলিয়া ১: পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা: মৃত আড়সা পঞ্চায়েত সমিতির সভাপতি
১৯শে অক্টোবর রাতে পুরুলিয়ার আড়সা থানার হেঁসলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উল্টে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আড়সা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি। পরিবার সূত্রে জানা যায়, পুজো দেখে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সাহায্যে আহতদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা বিশ্বরূপবাবুকে মৃত ঘোষণা করেন।