বরাবাজার: প্রবল বর্ষণে চিরুডি গ্রামে ভাঙলো মাটির ঘর, অল্পের জন্য রক্ষা পেল দুই নাবালক, সাহায্যের জন্য আবেদন পরিবারের
গত কয়েক দিনের প্রবল বর্ষণে গত পরশুদিন রাতে ঘর পড়ে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল দুই নাবালক, বরাবাজার ব্লকের অন্তর্গত চিরুডি গ্রামে, একটি মাটির বাড়িতে এই বিপত্তি ঘটে, গৃহস্থের মালিক গতকাল বিষয়টি নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বরাবাজার থানাতেও লিখিত ভাবে সাহায্যের আবেদন জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহস্থের মালিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনান পরশু রাতের ঘটনার কথা।