মানবাজার ১: মানবাজারে বসন্ত উৎসব উপলক্ষে শোভাযাত্রা
আগামীকাল দোল উৎসব। দোল উৎসবকে সামনে রেখে মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয় এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হলো। সোমবার বেলা ১১ টা নাগাদ মানবাজার গার্লস স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বার হয়, পরে তার গোটা মানবাজার শহর পরিক্রমা করে। এছাড়াও এই দোল উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণ।