দুর্গাপুরে সিটি সেন্টারের জংশন মল ও স্মার্ট বাজার সংলগ্ন পার্কিং জোনগুলি ঘুরে দেখলেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী বৃহস্পতিবার দুপুর তিনটের সময়। তাঁর সঙ্গে এডিডিএ ও ট্রাফিক গার্ডের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। এদিন তিনি সিটি সেন্টার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকা এডিডিএ অনুমোদিত পার্কিং জোনগুলি পরিদর্শন করেন।পরিদর্শনের সময় ডিসি ট্রাফিক জানান, সিটি সেন্টার দুর্গাপুরের অন্যতম ব্যস্ত এলাকা হওয়ায় এখানে নিয়ম মেনে পার্কিং করা অত্যন্ত জরুরি।