পুরুলিয়া ১: সৈনিক স্কুলের কাছে পান দোকানে পুলিশের ঝটিকা হানা, ৮০ বোতল বাংলা মদ উদ্ধারসহ গ্রেফতার ১
গোপন সূত্রে খবর পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে একটি পান-বিড়ির দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। আজ সন্ধ্যায় পুরুলিয়া সৈনিক স্কুলের কাছে একটি দোকানে এই অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে দোকান থেকে মোট ৮০ বোতল বাংলা মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।তৎক্ষণাৎ ওই ৮০ বোতল মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি বেআইনিভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগে দোকানের মালিককে হাতেনাতে গ্রেফতার করা হয়।