পাড়া: পাড়া ব্লকের সাঁওতালডি সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া
Para, Purulia | Sep 25, 2026 পুরুলিয়ার পাড়া ব্লকের সাঁওতালডি সহ পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। গত দু-তিন দিন ধরে টানা বৃষ্টিপাতের রেস এখনো কাটেনি। এদিন সকাল আটটা নাগাদ তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া বেশ শীতল রয়েছে। সকাল থেকে টানা বৃষ্টিপাত চলছে সাথে রয়েছে ঝড়ো হাওয়া। আগামী শনিবার পর্যন্ত একই আবহাওয়া থাকবে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।