নিতুড়িয়া: নিতুড়িয়াতে ঝনকা মানব কল্যাণ সমিতির উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, উপস্থিত বিধায়িকা মামণি বাউরি
দুর্গোৎসব কে সামনে রেখে মঙ্গলবার পুরুলিয়ার নিতুড়িয়াতে ঝনকা মানব কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষ জনদের নতুন বস্ত্র বিতরণ করা হল।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তথা রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামণি বাউরি সহ অন্যান্যরা।এদিনের ঐ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত। আমরা সেই ছবিই তুলে ধরলাম।