পাড়া: কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে ফিল্ড ভেরিফিকেশন শুরু, পাড়া কৃষক বাজারে উপচে পড়ল কৃষকদের ভিড়
Para, Purulia | Jul 9, 2026 পুরুলিয়া জেলার পাড়া ব্লকে রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের সুবিধাভোগীদের ফিল্ড ভেরিফিকেশন শিবির শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ পাড়া কৃষক বাজারে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। এদিন পাড়া ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কৃষকরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ভেরিফিকেশনের জন্য উপস্থিত হন। সকাল থেকেই ক্যাম্প চত্বরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু কৃষককে। ফলে কৃষক বাজার এলাকায় ব্যাপক মা