Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

নামখানা: আগুনের লেলিহান্ট শেখায় পড়ে গেল আস্ত একটি বসতবাড়ি নামখানার ঘটনা

MORE NEWS

*অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং শিক্ষক সংগঠন সহ সঙ্ঘ পরিবারের যৌথ উদ্যোগে হাওড়া থেকেও প্রতিবাদ মহামিছিল*

অমিত মণ্ডল, হাওড়া: সাংবাদিকদের উপর আক্রমণ, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি সহ একাধিক বিষয় নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং শিক্ষক সংগঠন সহ সঙ্ঘ পরিবারের যৌথ উদ্যোগে মঙ্গলবার এক প্রতিবাদ মহামিছিলের ডাক দেওয়া হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠনের দ্বারা পরিচালিত ওই সংগঠনের এদিনের মিছিল শুরু হয় দুপুর ১টা নাগাদ। হাওড়া স্টেশনের সামনে থেকে শুরু হয়ে ওই বিশাল মিছিল হাওড়া ব্রিজ ধরে কলকাতায় ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যান সংগঠনের সদস্যরা। মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ সদস্যের হাতেই ছিল জাতীয় পতাকা। ওই মিছিল ধর্মতলায় গিয়ে অন্যান্য জেলার মিছিলের সঙ্গে মিলিত হবে বলে উদ্যোক্তারা জানান। এদিন হাওড়া জেলার বিভিন্ন কলেজ সংগঠনের কয়েক হাজার ছাত্রছাত্রী ও পরিষদের সদস্যরা মিছিলে অংশগ্রহণ করেন। প্রসঙ্গতঃ দেশজুড়ে ছাত্র, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে দেশকে অশান্ত করা, অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী দেশবিরোধী চক্রান্তকে ব্যর্থ করতে জাতীয়তাবাদী ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী -শিক্ষক-শিক্ষাকর্মী সকলের ডাকে শিক্ষা, সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চ এর উদ্যোগে এদিনের ওই বিশাল প্রতিবাদ মহামিছিলের ডাক দেওয়া হয়। শিয়ালদহের পাশাপাশি হাওড়া স্টেশন থেকেও বিশাল মিছিল ধর্মতলায় যায়।

*অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং শিক্ষক সংগঠন সহ সঙ্ঘ পরিবারের যৌথ উদ্যোগে হাওড়া থেকেও প্রতিবাদ মহামিছিল* অমিত মণ্ডল, হাওড়া: সাংবাদিকদের উপর আক্রমণ, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি সহ একাধিক বিষয় নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং শিক্ষক সংগঠন সহ সঙ্ঘ পরিবারের যৌথ উদ্যোগে মঙ্গলবার এক প্রতিবাদ মহামিছিলের ডাক দেওয়া হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠনের দ্বারা পরিচালিত ওই সংগঠনের এদিনের মিছিল শুরু হয় দুপুর ১টা নাগাদ। হাওড়া স্টেশনের সামনে থেকে শুরু হয়ে ওই বিশাল মিছিল হাওড়া ব্রিজ ধরে কলকাতায় ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যান সংগঠনের সদস্যরা। মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ সদস্যের হাতেই ছিল জাতীয় পতাকা। ওই মিছিল ধর্মতলায় গিয়ে অন্যান্য জেলার মিছিলের সঙ্গে মিলিত হবে বলে উদ্যোক্তারা জানান। এদিন হাওড়া জেলার বিভিন্ন কলেজ সংগঠনের কয়েক হাজার ছাত্রছাত্রী ও পরিষদের সদস্যরা মিছিলে অংশগ্রহণ করেন। প্রসঙ্গতঃ দেশজুড়ে ছাত্র, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে দেশকে অশান্ত করা, অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী দেশবিরোধী চক্রান্তকে ব্যর্থ করতে জাতীয়তাবাদী ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী -শিক্ষক-শিক্ষাকর্মী সকলের ডাকে শিক্ষা, সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চ এর উদ্যোগে এদিনের ওই বিশাল প্রতিবাদ মহামিছিলের ডাক দেওয়া হয়। শিয়ালদহের পাশাপাশি হাওড়া স্টেশন থেকেও বিশাল মিছিল ধর্মতলায় যায়।

Namkhana, South Twenty Four Parganas | Jul 28, 2026

সোনারপুরে চালু হলো মা আহার ক্যান্টিন। উদ্বোধন করলেন সোনারপুর দক্ষিণের বিধায়িকা রূপা গাঙ্গুলী

সোনারপুরে চালু হলো মা আহার ক্যান্টিন। উদ্বোধন করলেন সোনারপুর দক্ষিণের বিধায়িকা রূপা গাঙ্গুলী

Namkhana, South Twenty Four Parganas | Jul 27, 2026

ক্যানিং -এর বাসন্তীতে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের বিশাল বন্ধু মিলন কর্মসূচি, একাধিক দাবি দাবি তুলে রাস্তায় নামল অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ 
#allBengalDriverMahaSangha
#basanti
#canning 
#bengaliconnews
#south24parganadrivermahasangha

ক্যানিং -এর বাসন্তীতে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের বিশাল বন্ধু মিলন কর্মসূচি, একাধিক দাবি দাবি তুলে রাস্তায় নামল অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ #allBengalDriverMahaSangha #basanti #canning #bengaliconnews #south24parganadrivermahasangha

Namkhana, South Twenty Four Parganas | Jul 27, 2026

পর্যটক এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে সাগরে প্রশাসনের সর্তকতা মূলক মাইকিং। তিন দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া

পর্যটক এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে সাগরে প্রশাসনের সর্তকতা মূলক মাইকিং। তিন দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া

Namkhana, South Twenty Four Parganas | Jul 27, 2026

*একদিকে নিম্নচাপ, অন্যদিকে ভরা কোটাল! মৌসুনীতে নদী বাঁধে বিরাট ধস, দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসীরা*

অমিত মণ্ডল, মৌসুনী:
একদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি, আর অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাস! এই জোড়া ফলায় কার্যত কাঁপছে সুন্দরবনের মৌসুনী দ্বীপ। প্রকৃতির এই তাণ্ডবের মাঝেই মৌসুনীর পয়লাঘেরীতে চিনাই নদীর বাঁধে দুটি জায়গায় দেখা দিল ভয়াবহ ধস। নদী বাঁধের এই বেহাল দশা দেখে একদিকে যেমন প্লাবনের আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা, তেমনই নদী বাঁধ নিয়ে তৃণমূল আমলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। 
পয়লাঘেরী এলাকার চিনাই নদীর বাঁধে মূলত দুটি গুরুত্বপূর্ণ জায়গায় এই বড়সড় ধস নেমেছে।
এই এলাকায় প্রায় ১০০ মিটার জুড়ে নদী বাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে।
 এখানে পরিস্থিতি আরও ভয়াবহ, প্রায় ২০০ মিটার নদী বাঁধ রীতিমতো ধসে গিয়ে নদীর জলের সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হয়েছে।
এই বিপদের মুখে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা দেবু দাস, বাদল বেরা-সহ অন্যান্যরা। গ্রামবাসীদের সরাসরি অভিযোগ, তৃণমূল সরকারের আমলে নদী বাঁধে অস্থায়ী কাজের নামে শুধুমাত্র প্রহসন হয়েছে এবং লক্ষ লক্ষ টাকার ব্যাপক দুর্নীতি করা হয়েছে। 
এখন ভরা চাষের মরশুম। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামত না করা হলে গোটা পয়লাঘেরী এলাকা প্লাবিত হবে এবং বিঘার পর বিঘা চাষের জমি নোনা জলে ডুবে কৃষকদের চরম সর্বনাশ হবে।
গ্রামবাসীদের দাবি, প্রশাসন এখনই আপৎকালীন কাজ শুরু করুক এবং আগামী দিনে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ করুক।
গ্রামবাসীদের এই ক্ষোভ এবং নদী বাঁধের ধস প্রসঙ্গে মৌসুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য বলেন, "পুরো বিষয়টি সেচ দফতরকে জানানো হয়েছে। খুব দ্রুত আপৎকালীন বা জরুরিকালীন মেরামতির কাজ শুরু করা হবে। এছাড়া পরবর্তী সময়ে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে প্রস্তাব দেওয়া রয়েছে।"

*একদিকে নিম্নচাপ, অন্যদিকে ভরা কোটাল! মৌসুনীতে নদী বাঁধে বিরাট ধস, দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসীরা* অমিত মণ্ডল, মৌসুনী: একদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি, আর অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাস! এই জোড়া ফলায় কার্যত কাঁপছে সুন্দরবনের মৌসুনী দ্বীপ। প্রকৃতির এই তাণ্ডবের মাঝেই মৌসুনীর পয়লাঘেরীতে চিনাই নদীর বাঁধে দুটি জায়গায় দেখা দিল ভয়াবহ ধস। নদী বাঁধের এই বেহাল দশা দেখে একদিকে যেমন প্লাবনের আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা, তেমনই নদী বাঁধ নিয়ে তৃণমূল আমলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। পয়লাঘেরী এলাকার চিনাই নদীর বাঁধে মূলত দুটি গুরুত্বপূর্ণ জায়গায় এই বড়সড় ধস নেমেছে। এই এলাকায় প্রায় ১০০ মিটার জুড়ে নদী বাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে। এখানে পরিস্থিতি আরও ভয়াবহ, প্রায় ২০০ মিটার নদী বাঁধ রীতিমতো ধসে গিয়ে নদীর জলের সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। এই বিপদের মুখে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা দেবু দাস, বাদল বেরা-সহ অন্যান্যরা। গ্রামবাসীদের সরাসরি অভিযোগ, তৃণমূল সরকারের আমলে নদী বাঁধে অস্থায়ী কাজের নামে শুধুমাত্র প্রহসন হয়েছে এবং লক্ষ লক্ষ টাকার ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এখন ভরা চাষের মরশুম। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামত না করা হলে গোটা পয়লাঘেরী এলাকা প্লাবিত হবে এবং বিঘার পর বিঘা চাষের জমি নোনা জলে ডুবে কৃষকদের চরম সর্বনাশ হবে। গ্রামবাসীদের দাবি, প্রশাসন এখনই আপৎকালীন কাজ শুরু করুক এবং আগামী দিনে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ করুক। গ্রামবাসীদের এই ক্ষোভ এবং নদী বাঁধের ধস প্রসঙ্গে মৌসুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য বলেন, "পুরো বিষয়টি সেচ দফতরকে জানানো হয়েছে। খুব দ্রুত আপৎকালীন বা জরুরিকালীন মেরামতির কাজ শুরু করা হবে। এছাড়া পরবর্তী সময়ে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে প্রস্তাব দেওয়া রয়েছে।"

Namkhana, South Twenty Four Parganas | Jul 27, 2026