সেবা জ্যোতি যাত্রা ও পৌর নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক
খোয়াই, ৩ অক্টোবর: সেবা জ্যোতি যাত্রা এবং আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে শনিবার জেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম, সেবা জ্যোতি যাত্রা এবং আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি নিয়েও কার্যকর্তাদের মধ্যে মতবিনিময় হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা প্রভারী তাপস মজুমদার, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা সভাপতি সমীর কুমার দাস, প্রাক্তন জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়সহ দলের অন্যান্য বলিষ্ঠ কার্যকর্তারা। বৈঠকে দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে।