পুরুলিয়া ১: মহা পঞ্চমীর সন্ধ্যায় পুরুলিয়া শহরে ১০টিরও বেশি পূজামণ্ডপের উদ্বোধন করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো
শারদোৎসবের আনন্দ ও উদ্দীপনার মধ্যেই আজ মহাসমারোহে শুরু হয়ে গেল দুর্গোৎসব। মহা পঞ্চমীর শুভলগ্নে পুরুলিয়া শহরে একযোগে ১০টিরও বেশি পূজামণ্ডপের উদ্বোধন করলেন পুরুলিয়ার লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পঞ্চমীর সন্ধ্যা থেকেই একের পর এক মণ্ডপ উদ্বোধনের মধ্য দিয়ে শহরে পুজোর আনুষ্ঠানিক সূচনা হলো।