ইটাহার: চার দিনের মাথায় ইটাহারের সোনাপুর গ্রামে চুরির ঘটনার কিনারা, উদ্ধার সোনা ও রূপার অলঙ্কার, নগদ টাকা সহ বাসনপত্র, গ্রেপ্তার
গৃহস্থের বাড়িতে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। উদ্ধার চুরি হওয়া নগদ টাকা, সোনা ও রূপার অলঙ্কার সহ বাসনপত্র। ৩ দিনের পুলিশি হেপাজত শেষে মঙ্গলবার ধৃত ৩ যুবককে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃত বিক্রম সরকারের বাড়ি চাঁভোট, মকিনুর আলির বাড়ি গন্ডাহার ও তাপস সিংয়ের বাড়ি দুর্গাপুর হাটখোলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর ইটাহারের সোনাপুর গ্রামের বাসিন্দা সন্ধ্যা বর্মনের বাড়ির গেটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।