"মানস ভুইয়া একজন প্রাক্তন মন্ত্রী মর্যাদা সম্পন্ন মানুষ,উনার সঙ্গে আমার সম্পর্ক ভালো, উনি কোথায় কি করছেন সে বিষয়ে আমি কিছুই বলতে পারব না, ওটা মানস ভূঁইয়া বলতে পারবে" সবং এলাকার দীর্ঘদিনের মন্ত্রী, প্রাক্তন তৃণমূল নেতা মানস ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হলো না বিজেপির নব্য নির্বাচিত বিধায়ক অমল পন্ডা। পাশাপাশি এলাকা প্লাবিত হওয়া নিয়ে বললেন,'কেন হচ্ছে তা খতিয়ে দেখা উচিত।' মূলত কয়েকদিন আগে জেলা পরিষদে মন্ত্রীর ডাকা এক বৈঠকে উপস্থিত হয়েছিলেন বিজেপি বিধায়ক অমল পন্ডা। বৈঠক শেষে বেরোনোর পরই তিনি এই মন্তব্য করেন।
#DNews #Midnapore #AmalPanda #ManasBhunia