পাড়া: রাধাষ্টমীতে এক টাকার এন্ট্রিতে ফুটবল টুর্নামেন্ট, খুদে খেলোয়াড়দের উৎসাহে মুখর পাড়া থানার বরাহিড় গ্রাম
Para, Purulia | Sep 20, 2026 প্রতি বছরের মতো এ বছরও শ্রীশ্রী রাধাষ্টমী উপলক্ষে পাড়া থানার আনাড়া অঞ্চলের বরাহিড় গ্রামে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট। লোকশিল্পী জনার্দন চক্রবর্তী ও সম্প্রদায়ের উদ্যোগে বরাহিড় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে রবিবার দিনভর চলে এই ফুটবল প্রতিযোগিতা। এই খেলায় স্থানীয় এলাকার মোট ১৩টি ফুটবল দল অংশগ্রহণ করে। বিশেষ করে ৭ থেকে ১০ বছর বয়সী খুদে খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। কমিটির সদস্য উমেশ