পুরুলিয়া ১: ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত বিজেপি জেলা কার্যালয়ে
ঘর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সফল করে তুলতে বিজেপি জেলা কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি রাজু ব্যানার্জি এবং পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাতো। পাশাপাশি জেলা ও স্থানীয় স্তরের অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও এই সভায় অংশগ্রহণ করেন। কর্মসূচিটি যাতে জেলার প্রতিটি প্রান্তে সুচারুভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা ও রণনীতি নির্ধারণ করা হয়।