বান্দোয়ান: বান্দোয়ান বিএসকে ক্লাবের ৪২ তম বর্ষপূর্তি উপলক্ষে ৫ কি.মি শান্তি দৌড় প্রতিযোগীতা
৪২ তম বর্ষ পড়ল পুরুলিয়ার বান্দোয়ানের বিএসএ ক্লাব। বর্ষপূর্তি উপলক্ষে শান্তি দৌড় সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল বিএসএ ক্লাবের সদস্যরা। শনিবার সকালে বান্দোয়ানের শঙ্করডুংরি থেকে বান্দোয়ান ব্লক মোড় পর্যন্ত পাঁচ কিমি শান্তি দৌড় হয়। পরে সারা দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানাগিয়েছে।