ধর্মনগর: প্রসেনজিত সরকারের মৃত্যুর সঠিক তদন্ত দোষীদের শাস্তির দাবিতে ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান মজদুর মনিটরিং সেল রাজ্যকমিটির
প্রসেনজিত সরকারের মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান মজদুর মনিটরিং সেল রাজ্য কমিটির।উপস্থিত ছিলেন আগরতলা থেকে আগত মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর সহ সংগঠনের সাধারণ সম্পাদিকা দেবিকা চৌধুরী এবং ত্রিপুরা রেলওয়ে হকার সংগঠনের প্রতিনিধিদের একটি দল ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে একটি ডেপুটেশন প্রদান করেন।