ধর্মনগর: ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌন মিছিল কামেশ্বর থেকে ধর্মনগর পর্যন্ত
ধর্মনগরের কামেশ্বর গ্রামের বাসিন্দা ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে গ্রামবাসী ও ধর্মনগরের সাধারণ মানুষ এক বিশাল মৌন মিছিল করেন। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলটি পূর্ব কামেশ্বর গ্রাম থেকে আইএসবিটি এলাকা পর্যন্ত যায়। ডেলিভারি সংক্রান্ত বিবাদ থেকেই প্রসেনজিতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মিছিলের আগে পূর্ব কামেশ্বর বাজারে শ্রদ্ধাঞ্জলি সভা হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়।