পুরুলিয়া ১: শব্দদূষণ রুখতে কঠোর পদক্ষেপ: টামনা থানায় মন্দির-মসজিদ কমিটির প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক
ধর্মীয় স্থানে শব্দদূষণ রোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিল তামনা থানা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (OC) নেতৃত্বে এলাকার সমস্ত মন্দির ও মসজিদ কমিটির প্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আদালতের নির্দেশিকা মেনে মন্দির বা মসজিদে কোনোভাবেই উচ্চস্বরে মাইক বা লাউডস্পিকার বাজানো যাবে না। শব্দমাত্রার নিয়ম মেনে চলতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যৌথ উদ্যোগের আহ্বান জানায় পুলিশ প্রশাসন।