পুরুলিয়া ১: বলরামপুর ২ নং মণ্ডলে বিজেপি-র বিশেষ বুথ বৈঠক: জনপরিষেবা নিয়ে আলোচনা
দলীয় সংগঠনকে আরও মজবুত করতে এবং এলাকার মানুষের অভাব-অভিযোগের কথা শুনতে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হলো বলরামপুর বিধানসভার ২ নম্বর মণ্ডলে। কাড়ামারা ফতেপুর বুথের কর্মীদের নিয়ে আয়োজিত এই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বুথ এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি পরিষেবা।এলাকার বাসিন্দারা যাতে সমস্ত রকম সুযোগ-সুবিধা সঠিকভাবে পান, তা নিয়ে বুথ কর্মীদের বিশেষ বার্তা দেন মণ্ডল সভাপতি বিকাশ রেওয়ানী।