পুরুলিয়া ১: মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি
মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। শুক্রবার ঘটনাটি ঘটেছে টামনা থানার অন্তর্গত চাকালতোড় অঞ্চলের শুকলাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চন্দ্রকান্ত গড়াই (৫৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুকলাড়া গ্রামের বাসিন্দা চন্দ্রকান্তবাবু দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পর তিনি দোতলার ঘরে ঘুমাতে যান। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘরের সিলিং থেকে দড়ির ফাঁসে তাঁকে ঝুল