পাড়া: আনাড়া তে কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
Para, Purulia | Jul 1, 2026 মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের পাশে থাকা এক কালী মন্দিরের প্রণামির বাক্স ভেঙে নগদ টাকা ও মা কালীর মূর্তির গায়ে থাকা সোনা রুপার গয়না ও সিন্দুকে রাখা লক্ষাধিক টাকার গয়না ও বাসনপত্র নিয়ে চম্পট দিলো চোরের দল। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পাড়া থানার আনাড়া চাপুড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতোই বুধবার সকালেও মন্দিরের দরজা খোলার পরে চুরির বিষয়টি নজরে আসে