পুঞ্চা: পরিবর্তন সংকল্প যাত্রার সমর্থনে পুঞ্চা ব্লকে বিজেপির বাইক রেলি
আগামী ৮ ই মার্চ মানবাজার বিধানসভায় পরিবর্তন সংকল্প যাত্রা অনুষ্ঠিত হবে। সেই পরিবর্তন যাত্রার সমর্থনে পুঞ্চা ব্লকে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো বাইক রেলি।বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ পুঞ্চা পেট্রোল পাম্প থেকে পাঁড়ুই,টাটাড়ি,বাঁধবহাল,মুডিদি থেকে লৌলাড়া পর্যন্ত এই বাইক রেলি হয়।ছিলেন বিজেপির যুব মোর্চার সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীরা।