ছড়া থেকে উদ্ধার অর্ধ গলিত মৃতদেহ। ঘটনা, খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়া পাড়া এলাকায় জঙ্গলের ভেতর একটি ছড়া থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ কয়েকজন স্থানীয় বাসিন্দা জঙ্গলে গিয়ে ছড়ার মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খোয়াই থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।