পাড়া: ‘হর ঘর তেরঙ্গা’ উপলক্ষে পাড়া ব্লকে বসে আঁকা প্রতিযোগিতা, উপস্থিত বিডিও
Para, Purulia | Aug 9, 2026 স্বাধীনতার আবহে দেশজুড়ে পালিত হচ্ছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। ৯ থেকে ১৭ আগস্ট রাজ্যজুড়ে এই কর্মসূচি উদযাপন করা হচ্ছে। সেই উপলক্ষে রবিবার পাড়া ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বসে আঁকা প্রতিযোগিতা। রবিবার বেলা ১১টা নাগাদ পাড়া ব্লক অফিসের সভাগৃহে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় পাড়া ব্লকের বিভিন্ন এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। দেশের জাতীয় পতাকা, স্বাধীনতা দিবস এবং দেশাত্মবোধক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে পড়ুয়ারা নিজেদের