পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে দীর্ঘদিন ধরে নেমে পড়েছে জেলা প্রশাসন ।আজ তেমনি পুরুলিয়ার ট্রাফিক পুলিশ এর উদ্যোগে এদিন বৃহস্পতিবার জেলার বিভিন্ন রাস্তায় শুরু হয় বিশেষ অভিযান। অস্থায়ীভাবে রাস্তার উপরে বসে থাকা দোকানপাট তুলে দেয় এবং যেখানে সেখানে গাড়ি পার্কিংয়েরও উপরও কড়া নজরদারি চালাই, এবং করা হয় মোটা অংকের জরিমানা।