বরাবাজার: দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের দাপট, পুরুলিয়ার বরাবাজারেও সকাল থেকে ঝড়-বৃষ্টির তীব্রতা বৃদ্ধি
আবারও নিম্নচাপ দক্ষিণ বঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলের সাথে সাথে পুরুলিয়া জেলার বরাবাজার সহ অন্যান্য এলাকাও গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বৃষ্টি, গতকাল রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকলেও সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টির বেগ। ধীরে ধীরে পরিমাণ বাড়ছে দুপুর গড়িয়ে পড়লেও। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী কয়েক দিন নিম্নচাপের প্রভাবে চলবে ঝড়সহ বজ্র বৃষ্টি।