মানবাজার ১: মানবাজারের পেদ্দা গ্রামে দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত তিন
দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত তিন। রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত পেদ্দা গ্রামে।এই দুর্ঘটনায় সুমন দত্ত,মোহন বড়াল নামে দুই যুবক এবং মনোজ সিং সর্দার নামে এক ব্যক্তি আহত হন।পরবর্তীকালে আহতদের উদ্ধার করে পুলিশ মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে উন্নততর চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করে।