ইটাহার: মাঠে নেই তৃণমূল, ইটাহারে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বাস টার্মিনাস ও ট্যাক্সি স্ট্যান্ডে দুটি পৃথক বিশ্বকর্মা পুজোর আয়ো
বিগত দিনে ধুমধাম করে বিশ্বকর্ম পুজোয় আয়োজন করতে দেখা গিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনকে। কিন্তু রাজ্যে পালা বদল হতেই বিশ্বকর্মা পুজো আয়োজনে দেখা নেই INTTUC-র। সেই জায়গা দখল করেছে আরএসএস ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সংঘ। শুক্রবার সারম্বরে ইটাহারের বাস টার্মিনাস ও ট্যাক্সি স্ট্যান্ডে পৃথক ভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছে বিএমএস। পুজোকে ঘিরে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। ফিতে কেটে পুজোর সূচনা করেন বিএমএসের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস সহ অন্যরা।