পাড়া: শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আনাড়া বাবা বানেশ্বর ধাম শিব মন্দিরে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | Aug 10, 2026 শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে পুরুলিয়া জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিবমন্দির আনাড়া বাবা বানেশ্বর ধাম-এ ভক্তদের ঢল নামে। সোমবার সকাল থেকেই মন্দিরে ভক্তদের দীর্ঘ সারি চোখে পড়ে। সকাল প্রায় ৮টা নাগাদ মন্দির চত্বরে প্রায় এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ লাইন দেখা যায়। শুধু পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নয়, পার্শ্ববর্তী জেলা এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও হাজার হাজার ভক্ত বাবা বানেশ্বরের মাথায় জল ঢালতে ও পূজা দিতে মন্দিরে উপস্থিত হন। ভক্