পুরুলিয়া ১: নর্দমা নেই, ঘরে ঢুকছে নোংরা জল: ক্ষোভে ফুঁসছেন ভাটবাঁধ-হুকমানপুর এলাকার মানুষ
টানা বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাটবাঁধ ও পুরুলিয়া-১ ব্লকের সোনাইজুড়ি পঞ্চায়েত সংলগ্ন ভাটবাঁধ–হুকমানপুর এলাকা। রাস্তাঘাট ছাপিয়ে জল ঢুকে পড়েছে বহু বসতবাড়িতে, যার ফলে কার্যত স্তব্ধ জনজীবন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভা ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জলনিকাশি সমস্যার কথা জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। জমে থাকা নোংরা জল টপকেই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, ব্যাহত হচ্ছে স্কুলপড়ুয়াদের যাতায়াত।