পাড়া: সংসারের অভাব মেটাতে ভিনরাজ্যে কাজে! উড়িষ্যাতে মর্মান্তিক মৃত্যু পুরুলিয়ার সাঁওতালডি এলাকার পরিযায়ী শ্রমিকের
Para, Purulia | Jul 12, 2026 পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নামলো সাঁওতালডি এলাকায়। পুরুলিয়ার সাঁওতালডি থানার কুকুরট্যাঁঙ্গা গ্রামের যুবক শঙ্কর হাজরা,বয়স ২৩, তার বাড়ি সাঁওতালডি থানার সিন্দুরপুর গ্রামে হলেও ছোট থেকেই সে তার মামা বাড়ি কুকুরট্যাঁঙ্গা গ্রামে বসবাস করতো। পরিবার সূত্রে জানা গেছে গত প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে এসে উড়িষ্যার একটি কোম্পানি তে সেন্টারিং এর কাজ করতো। গত শুক্রবার সেন্টারিং এর পাটা খুলতে গিয়ে একটি বহু দল নির্মীয়মান বিল্ডিং এর উপর থেকে পড়ে যায়।