মন থেকে ভয়-ভীতি দূরে রেখে চোখে চোখ রেখে পরীক্ষকদের প্রশ্নের উত্তর দিতে হবে সোজা ভাষায়। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশের লক্ষ্যভেদ কর্মসূচির মাধ্যমে জেলা পুলিশ লাইনে প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকরিপ্রার্থীদের এইভাবে মক্ ইন্টারভিউয়ের মাধ্যমে হাতে-কলমে ভুল ধরিয়ে দিলেন পুলিশ আধিকারিকরা। মক্ ইন্টারভিউর জন্য ঝাড়গ্রাম জেলা ও অন্যান্য জেলা থেকে মোট ৮৫ জন চাকরিপ্রার্থী মক্ ইন্টারভিউর জন্য আবেদন জানিয়েছিলেন। ইন্টারভিউতে অংশ নিয়েছিল ৪০ জন।