পাড়া: পথ নিরাপত্তা সপ্তাহে সাঁওতালডি থানার সচেতনতামূলক র্যালি, ট্রাফিক নিয়ম মানার বার্তা
Para, Purulia | Aug 4, 2026 পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে সাঁওতালডি থানার সকল পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, কনস্টেবল এবং পুলিশ আধিকারিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি সাঁওতালডি থানার বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়। র্যালির মাধ্যমে পথচলতি মানুষ ও যানবাহন চালকদের উদ্দেশ