পুরুলিয়া ১: রাঁচি রোডে আটক ৩টি কয়লাবোঝাই ট্রাক, গ্রেফতার ৩ চালক
অবৈধ কয়লা পাচারের অভিযোগে পুরুলিয়া মফসিল থানার পুলিশ রাঁচি রোডের রুদ্র নাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক আটক করেছে। ঘটনায় প্রায় ৯৯,২০০ কেজি অবৈধ কয়লা বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন জন চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়খণ্ডের ধানবাদের 'মান্নাত ট্রেডার্স' থেকে হার্ড কোকের ভুয়ো চালান দেখিয়ে ওই কয়লা বাঁকুড়া ও হাওড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।