একটি অজগর সাপ উদ্ধার করল বনদফতরের কর্মীরা। শুক্রবার আড়শা থানার বেলডি গ্রাম থেকে অজগরটিকে উদ্ধার করা হয়।এদিন সকালে অজগরটিকে বেড়া দেওয়ার জালে আটকে থাকতে দেখেন গ্রামবাসীরা। বিশাল আকৃতির সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় আড়শা বনদফতরে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জাল কেটে অজগরটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেন।