নিতুড়িয়া: নিতুড়িয়ার গোবাগ ফুটবল মাঠে আয়োজিত MP কাপে চ্যাম্পিয়ন হল শালতোড় গ্রাম পঞ্চায়েতের ফুটবল দল,উপস্থিত বিধায়িকা
সোমবার পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া ব্লকের অন্তর্গত গোবাগ ফুটবল মাঠে অনুষ্ঠিত হল একদিবসীয় MP কাপ ফুটবল খেলা। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া ব্লকের গোবাগ ফুটবল মাঠে নিতুড়িয়া ব্লকের 7টি ফুটবল দলকে নিয়ে এদিন MPকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এদিনের ফুটবল খেলা দেখতে বৃষ্টিকে উপেক্ষা করে এলাকার প্রচুর মানুষজন মাঠে উপস্থিত হয়।