পাড়া: পাড়া শিবনারায়ণ হাই স্কুল ও পাড়া গার্লস হাইস্কুলে অংকন ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা
Para, Purulia | Sep 23, 2026 আজ বুধবার দুপুর বারোটা নাগাদ পাড়া শিব নারায়ন হাই স্কুল ও পাড়া গার্লস হাই স্কুলে সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে অঙ্কন প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পাড়া সার্কেলের এস আই মীনাক্ষী পাত্র, বিশিষ্ট সমাজসেবী শিব শম্ভু বাউরী, ঝর্না বাউরী,প্রধান শিক্ষক আস্তিক বাউরী, প্রধান শিক্ষিকা সুস্মিতা ঘোষ সহ অন্যান্যরা। প্রতিযোগিতা কে ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।