দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডে শ্রদ্ধা ও ভক্তির পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী মঙ্গলচণ্ডীর পুজো। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের ভক্তদেরও স্বাগত জানানো হচ্ছে। কমিটির সদস্যরা জানান, এ বছর পুজোটি তাদের ১৬ তম বছরে পদার্পণ করল, যা এলাকাবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য প্রসাদের বিশেষ