বসিরহাট ১: বসিরহাটের পাতিলাচন্দ্র এলাকায় তৃণমূলের উদ্যোগে ১০ হাজার মানুষের উপস্থিতিতে বিশাল ইফতার মাহফিল
উত্তর ২৪ পরগনার বসিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি হলো। আজ মঙ্গলবার সন্ধ্যা, পাঁচটা নাগাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডলের উদ্যোগে পাতিলাচন্দ্র ফুটবল মাঠে আয়োজিত এক বিশাল ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার মানুষ সমবেত হন। রমজানের ২০তম দিনে আয়োজিত এই অনুষ্ঠানে হিন্দু-মুসলিম নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ অংশ নেন। বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ মিত্রসহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এই জমায়েত