সাব্রুম: অষ্টমী পূজার সকালে পুজোর জন্য অন্য ভোগ রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন, বিজয়নগর বটতলা এলাকায়
অষ্টমী পূজার সকালে পুজোর জন্য অন্য ভোগ রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন। মুহূর্তে আতঙ্ক ছড়ায় বাড়ির পূজা মন্ডপে। অল্পের জন্য রক্ষা পায় পূজা মন্ডপ। ঘটনা সাবরুম মহকুমার বিজয়নগর বটতলা এলাকায় সকাল নয়টা নাগাত বাবুল লস্করের বাড়িতে। দমকল বাহিনীর কর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের একজন আহত হয়েছে।